কার্যকর হওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে—এমন ঘোষণা আসার পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে গতকাল বুধবার কাতারে মধ্যস্থতাকারীরা ঘোষণা দেন। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানান তাঁরা।
0 Comments