Tope news

6/recent/ticker-posts

Advertica

Your ad tag:

পদত্যাগ বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেননি। এ ধরনের পরিস্থিতি হলে তাঁরাই আনুষ্ঠানিকভাবে জানাবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ–অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে আজ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের উদ্যোগে ঘোষিত হতে যাওয়া দলে যোগ দিতে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

Post a Comment

0 Comments